ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৭:৫৭
চলমান বার্তা:
কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১৬:২২  (ভিজিটর : )

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ নামে একটি আধুনিক ও সমন্বিত স্কুল ব্যাংকিং সমাধান উদ্বোধন করেছে। এই উদ্ভাবনী প্ল্যাটফর্মটি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক, প্রশাসনিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক সব সেবাকে একই ছাতার নিচে নিয়ে এসেছে।

সোমবার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা খাতে উদ্ভাবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক এই পূর্ণাঙ্গ ‘এন্ড-টু-এন্ড’ ব্যাংকিং ও সেবা প্ল্যাটফর্মটি তৈরি করেছে। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন চাহিদা পূরণে বিশেষ সহায়ক হবে। সমন্বিত এই সেবা প্যাকেজটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা তৈরি এবং অভিভাবকদের জন্য সহজ সেবা নিশ্চিত করার পাশাপাশি পুরো স্কুল ইকোসিস্টেমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) মো. ছিবগাত উল্লাহ, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন এবং পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অ্যাডিশনাল আইজি কাজী মো. ফজলুল করিম।

আরও উপস্থিত ছিলেন ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট) আহম্মদ মুঈদ, ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার এবং ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন। 

এছাড়া কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং কোম্পানি সচিব সাইফুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। অনুষ্ঠান শেষে অতিথিরা এই প্ল্যাটফর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর সাফল্য কামনা করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg