ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১২ মে ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৭:৫২
চলমান বার্তা:
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৫:২০  (ভিজিটর : )

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’- এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। 

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জেলায় নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর নার্সিং কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ৮টায় দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাসপাতালের নার্স ও নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস এবং হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. নুর আলম।

অনুষ্ঠানে আরও অংশ নেন হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক অঞ্জলি রানী সরকার, সুপারভাইজার রুমা অধিকারী, মো. মজিবর রহমান, মো. ইউসুফ আলী ও সিদ্দিকা বেগমসহ নার্সিং কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। সবশেষে হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বক্তারা স্বাস্থ্যসেবায় নার্সদের অবদানের কথা স্মরণ করে তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg