ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৩ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৯:১৬
চলমান বার্তা:
খুলনায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি, যুবদল কর্মীসহ আহত ২
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১৮:৫৮  (ভিজিটর : )

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় 'সন্ত্রাসীদের' গুলিতে যুবদলের কর্মী মো. মাসুম শেখ (৩০) ও তার শ্যালক জাহিদ হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে ঘটনাটি ঘটেছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদল কর্মী মাসুম শেখ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য মো. পারভেজ (৩৪) মোটরসাইকেলে এসে কার্যালয়ে প্রবেশ করে কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে মাসুমকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম রাউন্ডের গুলিটি তার কোমরের নিচে ডান পাশে বিদ্ধ হয়। পরে দ্বিতীয় রাউন্ড গুলিতে মাসুমের শ্যালক জাহিদ হোসেনের শরীরে বিদ্ধ হয়েছে।

ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসুম শেখ পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আশিক গ্রুপ নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে বেশ কিছুদিন যাবত সন্ত্রাসী এই বাহিনীর সদস্যরা ওঁত পেতে ছিল বলে ধারণা করছে স্থানীয়রা। গুলিবিদ্ধ দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg