ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
সত্যিই কি মা হচ্ছেন সোহিনী? মুখ খুললেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১৫:৩৭  (ভিজিটর : )
সোহিনী সরকার/ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

সোহিনী সরকার/ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর ঘরে কি এবার নতুন অতিথি আসতে চলেছে? গত কয়েকদিন ধরে এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টলিপাড়া থেকে শুরু করে অনুরাগী মহলে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে যখন তুমুল জল্পনা, ঠিক তখনই এই বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন অভিনেত্রী।

তবে বিষয়টি নিয়ে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটিই বলেননি তিনি। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে সোহিনী বলেন, ‘এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয় সেখানে আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীর কাজ নিয়েই কথা বলি।’

ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার ইঙ্গিত দিয়ে তাঁর সংযোজন, ‘আমাদেরও নিশ্চয় সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। সেই সময় নিশ্চয় আমি ভাগ করে নেব।’

সহিনী সরকার বলেন, ‘আমাদেরও নিশ্চয় সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া।

অভিনেত্রীর এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ব্যক্তিগত জীবনের এমন একটি অত্যন্ত সংবেদনশীল এবং আনন্দের খবর কখন ও কীভাবে ভক্তদের সামনে আনা হবে, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর। তিনি এখনই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে রাজি নন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার এই তারকা জুটি। আর কিছুদিনের মধ্যেই তাঁদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হতে চলেছে। এরই মাঝে বেশ কিছুদিন ধরে বিনোদন দুনিয়ার লাইমলাইট থেকে একটু দূরত্ব বজায় রাখছিলেন সোহিনী।

এমনকি নিজের অভিনীত নতুন সিনেমা ‘ফেরা’-র প্রিমিয়ারেও দেখা মেলেনি তাঁর। অভিনেত্রীর এই আকস্মিক অনুপস্থিতি এবং নীরবতাই মূলত তাঁর মা হওয়ার জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৫৯ বাংলাদেশি
ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৫৯ বাংলাদেশি
এক ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
এক ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg