ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬, ২০:১৬
চলমান বার্তা:
সালমান শাহর ইস্কাটন প্লাজার ফ্ল্যাট ঘুরে দেখেছে পুলিশ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১৫:৩৯  (ভিজিটর : )

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিলো ঘটনাটি। আদালতের নির্দেশে তার অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

প্রায় ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ। সেই তদন্তের জের ধরে সালমান শাহ ২৯ বছর আগে যে বাসাটিতে বসবাস করতেন সম্প্রতি সেখানে তদন্তের জন্য গিয়েছে পুলিশ।

নায়কের মৃত্যুর পর সিলগালা করে দেওয়া হয়েছিল ওই ফ্ল্যাটটি। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। নব্বই দশকে এই বাসাটিতেই স্ত্রী সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন সালমান শাহ। রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ওই ফ্ল্যাটের ভেতরের চিত্র কেমন তা ঘুরে ঘুরে দেখেছে পুলিশ।

এর আগে সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। এজাহারে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

সালমান শাহের মামা আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেন, ‘সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে। চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এখন এতদিন পর এটা হয়েছে। ইনশাআল্লাহ প্রমাণ হবে এটা হত্যা।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাট থেকে সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। সেই সময় পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল এবং অপমৃত্যুর মামলা নেয়। তবে শুরু থেকেই পরিবার ও ভক্তরা দাবি করে আসছেন— সালমান শাহ হত্যা করা হয়েছে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু
হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু
আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও
আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও
৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?
৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg