ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৭:৪০
চলমান বার্তা:
পুলিশ সপ্তাহ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজি পদক পেলেন মাগুরা জেলা পুলিশ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৬:০২  (ভিজিটর : )

পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আই জি পদক পেলেন মাগুরা জেলা পুলিশ। দেশের বিভিন্ন জেলা ও ইউনিটকে এ সম্মাননা প্রদান করা হয়।

উক্ত মূল্যায়নে গ্রুপ “গ” ক্যাটাগরিতে মাগুরা জেলা পুলিশ সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করে, যা মাগুরা জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।

অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির এর নিকট হতে মাগুরার পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন।

রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। উক্ত অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী পুলিশি সেবা প্রদানে সহায়ক হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg