ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৭:৪০
চলমান বার্তা:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৬:০৩  (ভিজিটর : )

সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও উন্নয়ন উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে  এ প্রেস ব্রিফিং  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে  অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন নবাগত সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ইতিমধ্যে  পাইলট প্রকল্পের মাধ্যমে  ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনবান্ধব মূলক কর্মকাণ্ড চলমান রয়েছে। 

জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠন করা। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের স্বার্থরক্ষা, নারীর নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং এসব কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রেস ব্রিফিংয়ে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg