ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৭:৩৯
চলমান বার্তা:
নোরার ক্ষমা প্রার্থনা, নিলেন অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৬:৩৩  (ভিজিটর : )

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গান নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে আপত্তির প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। 

বৃহস্পতিবার ভারতের জাতীয় মহিলা কমিশনে সশরীরে হাজির হয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী।

দিল্লিতে মহিলা কমিশনের শুনানিতে নোরা বলেন, শিল্পী হিসেবে কাজের দায়ভার তিনি এড়িয়ে যেতে পারেন না। কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতির কারণে তিনি বিব্রত। 

ভুল থেকে শিক্ষা নিয়ে সমাজের জন্য ইতিবাচক কিছু করার লক্ষ্যে অনাথ মেয়েদের পড়াশোনার সমস্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এখন থেকে সুবিধাবঞ্চিত মেয়েদের উচ্চশিক্ষায় সহায়তা করাই তার মূল লক্ষ্য হবে বলে জানান নোরা।

বিতর্কিত ওই গানে নোরার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত। বিষয়টি নিয়ে মহিলা কমিশন তাকেও তলব করেছিল। গত ২৭ এপ্রিল কমিশনে হাজিরা দিয়ে সঞ্জয় দত্তের পক্ষ থেকে জানানো হয়, গানটির ভাষা তার বোধগম্য ছিল না। ফলে এর কথা বা অন্তর্নিহিত অর্থ সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না।

উল্লেখ্য, ‘সরকে চুনর তেরী সরকে’ শিরোনামের গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। নোরার নাচের মুদ্রা ও গানের কথা অশালীন দাবি করে সরব হন নেটিজেনরা। বিতর্কের মুখে এক পর্যায়ে গানটি নিষিদ্ধ করার খবরও পাওয়া যায়। 

সব মিলিয়ে এই ঘটনায় ক্ষমা চেয়ে এবং সেবামূলক কাজের অঙ্গীকার করে বিতর্কের অবসান ঘটাতে চাইলেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, জানা যাবে আজ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, জানা যাবে আজ
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের লম্বা ছুটি
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের লম্বা ছুটি
‘বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক’
‘বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg