ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৫:৪৪
চলমান বার্তা:
বিসিবি নির্বাচন: গঠিত হলো ৩ সদস্যের কমিশন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৪:০৪ আপডেট: ১৩.০৫.২০২৬ ১৪:১২  (ভিজিটর : )

দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা পূরণে এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি অবশেষে পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে।

বুধবার (১৩ মে) বিসিবির মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন আগামী নির্বাচনের সব ধরনের কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে বলে জানিয়েছে বিসিবি।

কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম। অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম. এহসানুল মামুন।

প্রচলিত নিয়ম ও বিধি অনুসারে এই কমিশন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সব প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে।

গত ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ, বিশ্বকাপে দল পাঠানো নিয়ে জটিলতাসহ নানা বিতর্কের কারণে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ওই বোর্ড ভেঙে দেয়। 

বর্তমানে বিসিবি চলছে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির মাধ্যমে, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তিন সদস্য এই কমিশনে প্রধান নির্বাচনে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন

এই কমিশন গঠনের মাধ্যমে বিসিবির নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট অঙ্গনে এ নির্বাচন নিয়ে আলোচনা চলছিল।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg