ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬, ১৭:৫৭
চলমান বার্তা:
ডিএসসিসি প্রশাসক
‘সবাই মিলে কাজ করলে ছয় মাসেই ঢাকা বদলে যাবে’
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১৬:৩৭  (ভিজিটর : )

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আনুষ্ঠানিকভাবে পালিত হলো ‘ক্লিনিং ডে’। 

শনিবার সকালে রাজধানীর ১০টি এলাকায় একযোগে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই বদলে যাবে ঢাকা শহর।’

এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে গতিশীল করতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করেছে ডিএসসিসি। আজ ছিল এর প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম। সকালে ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকায় আধুনিক অন্তর্বর্তীকালীন বর্জ্য হস্তান্তর কেন্দ্র (এসটিএস) ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে প্রশাসক এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

অভিযান চলাকালে ডিএসসিসির ১০ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সরাসরি মাঠ পর্যায়ে নেতৃত্ব দেন। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগত প্লট মালিকরা নিজ নিজ উদ্যোগে এই অভিযানে শামিল হন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ যেভাবে সবাই এগিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে।’ 

তিনি জানান, এখন থেকে প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আবাসিক এলাকা ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ অভিযান চলবে। এছাড়া সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রতি মাসের প্রথম সপ্তাহের যেকোনো একদিন এই কর্মসূচিতে অংশ নেবে।

এ সময় প্রশাসক রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট ও বিডি ক্লিনের সদস্যদের এই মহৎ কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ করে এডিস মশার প্রজনন রোধে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার অনুরোধ জানান তিনি। 

পর্যায়ক্রমে পুরো শহরের সব বর্জ্য হস্তান্তর কেন্দ্রকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত করার পরিকল্পনার কথাও জানান প্রশাসক।

নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার এই উত্তম চর্চা বজায় থাকলে একটি ডেঙ্গুমুক্ত ঢাকা গড়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়: যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির বাবা
ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়: যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির বাবা
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg